“Be a Lifesaver: First Aid Bootcamp”-এর প্রথম দিনে ফজলুল হক মুসলিম হলে প্রশিক্ষণ সম্পন্ন- উদ্ভোধন করলেন সাদিক কায়েম

“Be a Lifesaver: First Aid Bootcamp”-এর প্রথম দিনে ফজলুল হক মুসলিম হলে প্রশিক্ষণ সম্পন্ন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও বাংলাদেশ গ্লোবাল হেলথ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (BGHRI)-এর যৌথ আয়োজনে শুরু হওয়া ফার্স্ট এইড ট্রেনিং প্রোগ্রাম “Be a Lifesaver: First Aid Bootcamp”-এর প্রথম দিন সফলভাবে সম্পন্ন হয়েছে।
উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন ডাকসুর সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ ,ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ এবং সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, ফজলুল হক মুসলিম হল সংসদের ভিপি খন্দকার মোঃ আবু নাঈম, জিএস ইমামুল হাসান প্রমুখ।
প্রোগ্রাম ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে ফজলুল হক মুসলিম হল সংসদ।
দিনব্যাপী ট্রেনিং-এ অংশগ্রহণকারীরা সিপিআর, ড্রাউনিং, স্নেকবাইট, ফ্র্যাকচার ম্যানেজমেন্ট, ও সেলফ-হাইজিন সংক্রান্ত হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন। ট্রেনিং শেষে অংশগ্রহণকারীদেরকে সার্টিফিকেট প্রদান করা হয়।
প্রশিক্ষণ পরিচালনা করেন দেশের খ্যাতনামা চিকিৎসকগণ —
  • ডা. মোহাম্মদ সুজন শরীফ, এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমএস (নিউরো সার্জারি), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
  • ডা. এ.এস.এম. ফাতেহ আকরম, কনসালট্যান্ট (রেসপিরেটরি মেডিসিন), ২৫০ বেডেড টিবি হাসপাতাল, শ্যামলী
  • ডা. তালিবুল ইসলাম (রুশো), এমডি (চেস্ট মেডিসিন), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ফাউন্ডার সিইও, BGHRI
  • ডা. কাজী ইসমাইল হোসেন, কনসালট্যান্ট, মেডিসিন ও আইসিইউ, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স অ্যান্ড হসপিটাল
  • ডা. মো. ফখরুল হাসান, কনসালট্যান্ট কার্ডিওলজিস্ট, NICVD
  • ডা. মো. শামসুজ্জামান, কনসালট্যান্ট, নিউরোলজি, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স অ্যান্ড হসপিটাল, কো-অর্ডিনেটর, BGHRI
  • ডা. শরিফুল ইসলাম, কনসালট্যান্ট, BGHRI
ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আবদুল্লাহ আল মিনহাজ বলেন, “আগামী ৮ তারিখের মধ্যে ১৮টি হলে প্রায় ২,০০০ শিক্ষার্থী এই ট্রেনিংয়ের আওতায় আসবে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। শহিদ মর্তুজা মেডিকেলের রিনোভেশনের কাজও ইতোমধ্যে চলমান।”

Read Previous

টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে TEDxUniversity of Dhaka 2025

Read Next

জামায়াতের ইশতেহারে ৫টিতে ‘হ্যাঁ’, ৫টিতে ‘না’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *